শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নবাগত ইউএনও’র সাথে স্কাউটস কর্মকর্তাদের পরিচিতি সভা

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সাথে উপজেলা স্কাউটসের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পদাধিকারবলে উপজেলা স্কাউটসের সভাপতি।

সভায় স্কাউটের পি.এস ও শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারীদের এবং সি.এল.টি অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও মেম্বরশীপ বকেয়া ফিস আদায় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রাথমিক শিক্ষা অফিসার এসএইচএম রোকনুজ্জামান, কলারোয়া উপজেলা স্কাউটসের কমিশনার মো. ইউনুস আলী, সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, স্কাউট গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, শামসুল হক, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুন, উপজেলা স্কাউট লিডার স্বপন কুমার চৌধুরী, কাব লিডার অনুপ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, সহকারী কমিশনার শেখ শাহাজাহান আলী শাহিন, সহ.সভাপতি মুজিবর রহমান, গ্রুপ সভাপতি পারুল আকতার, আরশাদ আলী, সহযোযিত সদস্য এডভোকেট শেখ কামাল রেজা, মিজানুর রহমান, লক্ষন বিশ্বাস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা স্কাউটসের পক্ষ থেকে সভাপতি ইউএনও রুলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল