বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটিতে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কলারোয়া পৌরসভার মুরারীকাটিতে অসহায়-দুস্থ রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ রমজান শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টায় মুরারীকাটি ৭নং ওয়ার্ড আ.লীগ কার্যালয় চত্বরে ১৬০জন অসহায় রোজাদার পরিবারের মাঝে ওই ইফতার সমাগ্রী বিতরণ করা হয়।

মুরারীকাটি গ্রামের সন্তান আমেরিকা প্রবাসি শরিফুল ইসলামের অর্থায়ানে ও ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় ১৬০ জন দুস্থ রোজাদার পরিবারের মাঝে জনপ্রতি ইফতার সাসগ্রীর প্যাকেটে ২ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি চিড়া, ১ কেজি সেমাই, ৫শ’ গ্রাম খেজুর ও ৫শ’ গ্রাম মুড়ি বিতরণ করা হয়।

উপকারভোগীরা হলেন পৌরসভার ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের অসহায়, গরীব ও শ্রমজীবী মানুষ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর্থিক সহায়তাদানকারীর পিতা আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মো. রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আ.লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ওয়ার্ড আ.লীগ সভাপতি আমিনুল ইসলাম, সমাজসেবক আমজাদ হোসেন, নিসার আলী, গাজী আরিজুল মন্ডল, রাজ্জাক গাজী, আবুল বাশার, আলতাফ হোসেন কারিগর, রবিউল ইসলামসহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী বিতরণ শেষে ২৮ রমজানে বিতরণের পর মোট ৫৬০ অসহায় রোজাদার পরিবারকে সহযোগীতা করা হয়েছে বলে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক