রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালী চেয়ারম্যান প্রার্থী বাশারের পোষ্টার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান পদ প্রার্থী আবুল বাশারের পোষ্টার ও বিলবোর্ডের ছবি রাতের আধারে কে বা কাহারা শত্রুতা করে মুখমন্ডল গোল করে কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিকালে সরেজমিনে দেখা গেছে-কলারোয়া উপজেলা যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজারের মুজিবারের চায়ের দোকানের সামনের গাছে ও সরসকাটি রোডের মিলন ষ্টোরের সামনে গাছে ঝুলানো বিলবোর্ড থেকে যুগিখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী আবুল বাশারের পোষ্টারের মুখমন্ডল গোল করে কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এই শত্রুতা হয়েছে বলে এলাকাবাসী মনে করেন। ওই বাজারে রাতে নাইটগার্ড হিসাবে ডিউটিতে থাকেন হাফিজুর রহমান। তিনি এবিষয়ে কিছুই জানেনা বলে জানান। এদিকে যুগিখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র তার পিছনে লেগে রয়েছে। তিনি যখন চেয়ারম্যান প্রার্থী হিসাবে এলাকায় পোষ্টার ও বিলবোর্ড ঝুলিয়ে দিয়েছে। ঠিক তখন থেকেই তারা পিছনে লেগেছে। তারা চায়না তিনি এবার যুগিখালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসাবে ভোট করুক। তাদের পরাজয় ভেবে গত ২/৩দিন ধরে রাতের আধারে এমন ধরনের নোংরা কাজ তারা করে যাচ্ছে।

যুগিখালী ইউনিয়নের জনগনের দাবীর মুখে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে এলাকায় গনসোংযোগ শুরু করেছেন। তিনি আরো বলেন-তার প্রচার প্রচারনা এলাকাবাসীরাই করছেন। তিনি চান এবার নির্বাচনে চেয়ারম্যান হিসাবে জয়ী হয়ে এলাকাবাসীর কল্যানে কাজ করবেন। দীর্ঘ দিন ধরে এই এলাকার উন্নয়ন হয়নি। তিনি এবার এলাকার জনগণকে সাথে নিয়েই সেই কাজ গুলি করতে চান।

আমার যুগিখালীবাসীর ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা কররো ইনশাআল্লাহ। দলীয় ভাবে আমাকে নৌকা প্রতীক দেয় আর জনগণ যদি আমাকে ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেন কথা দিচ্ছি নিজের সর্বচ্চ বিলিয়ে দিবো মানুষের সেবায়। আমি সেই শিশু বেলায় থেকে আ.লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। দীর্ঘ দিন যাবৎ আওয়ামীলীগ রাজনীতির সাথে যুক্ত একজন একনিষ্ঠ ও নিবেদিত কর্মী হিসবে কাজ করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমি বাংলাদেশ আওয়ামীলীগের যুগিখালী ইউনিয়ন আ.লীগের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। সেই ছোটবেলা থেকেই সাধারণ মানুষের দুঃখ দূর্দশায় আমার প্রাণ কাঁদে।

এবার আমি যুগিখালী ইউনিয়নবাসীর জন্যে কিছু করতে চাই। আমি শতভাগ আশাবাদী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব-মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা এবার আমাকেই যুগিখালী ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন। আর এসুযোগটি শতভাগ ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেয়ার অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। সর্বশেষে তার পোষ্টার ও বিলবোর্ড কাটার ঘটনায় ও দুষী ব্যক্তিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনে সহযোগিতা কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব