সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার রামভদ্রপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় এক ব্যক্তি আহত

কলারোয়ার রামভদ্রপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুরের ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গয়ড়া বাজার থেকে বাগুড়িয়া বেলতলা সড়কের রামভদ্রপুর আহাদ মেম্বরের বাড়ীর পাশের চায়ের দোকানের সামনে রামভদ্রপুর গ্রামের ফাইজুলের পুত্র রনি (৩০) প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৭৩১৪) চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে পথচারী একই গ্রামের সিদ্দিক (৫০) কে চাপা দেয়। এতে তিনি মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গয়ড়ার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত সিদ্দিককে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর পাড়ের খাদে আটকে যাওয়া গাড়ি থেকে ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রনি নতুন ড্রাইভিং শিখছিলো। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মালিক গয়ড়া গ্রামের নাম জনৈক উজ্জল খাঁ।,

এ রিপোর্ট লেখার সময় থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে তদন্ত করছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি