শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষকদের সাথে মতবিনিময়

কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে তুতিয়া খাতুন

কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন তুতিয়া খাতুন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল গত ৩০ নভেম্বর অধ্যাপক তুতিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন। ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এদিকে, বুধবার (২ ডিসেম্বর) কলেজের শিক্ষক মিলনায়তনে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন শিক্ষকবৃন্দ।
করোনাকালে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকরা তাদের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্বাগত জানান।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আবুল হোসেন, সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র ঘোষ, সহকারী অধ্যাপক আব্দুস সবুর, সহকারী অধ্যাপক ইউনুচ আলী খাঁন, সহকারী অধ্যাপক আব্দুল করিম, সহকারী অধ্যাপক এইচএম কামরুজ্জামান পলাশ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মশিউল আজম, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, অনার্স, বিএম কোর্সের সকল শিক্ষক ও কর্মচারী।

সেসময় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন কলেজ পরিচালনার ক্ষেত্রে ও কলেজ সংশ্লিষ্ট কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

উপস্থিত সকল শিক্ষক তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং তুতিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করায় প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তুতিয়া খাতুন প্রতিষ্ঠানটির সবচেয়ে সিনিয়র শিক্ষক। তার বাড়ি দেবহাটার পারুলিয়ায়। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দীন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রইছ উদ্দীন ২০১২ সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। সেসময় কলেজ পরিচালনা কমিটি অধ্যাপক তুতিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিলে তিনি ৫/৭দিন দিন দায়িত্ব পালন করেন। পরে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়েরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। ২০১৩ সালের জুলাই মাস থেকে জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগম চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব