শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শ্রীরামপুর ব্রিজ এলাকার ভাঙা রাস্তা মেরামত

কলারোয়া-চান্দুড়িয়া সড়কে মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তার শ্রীরামপুর ও বিক্রমপুরের ব্রীজ সংলগ্ন স্থানে মেরামত করা হয়েছে।
বুধবার সকালে ভেঙ্গে গর্ত হয়ে যাওয়া রাস্তার ওই অংশে ইট ফেলে স্থানীয় পর্যায়ে সংস্কার করে জনসাধারণের চলাচলের কিছুটা উপযোগী করা হয়।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র বিশেষ ব্যবস্থাপনায় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির উদ্যোগে ওই সংস্কারে কাজ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, ‘কলারোয়া-চান্দুড়িয়া আঞ্চলিক সড়কটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনাও। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন এমপি মহোদয়।’

তিনি আরো জানান, ‘সোনাবাড়ীয়া, ঝাপাঘাট, দমদম, রামকৃষ্ণপুরসহ বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।’

শিক্ষক আবু জাফর জানান, ‘কলারোয়া-চান্দুড়িয়া আঞ্চলিক সড়ক খুবই ব্যস্ততম রাস্তা। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে সড়ক ও জনপথ বিভাগের কেউ খবরও নেয়নি। এমপি মহোদয় ও চেয়ারম্যান মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে আসাকে পথচারী ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত