বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১৯ ও ২০ ব্যাচের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সর্মথকদের হারিয়েছে আর্জেন্টিনা

কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৪-৩ গোলে ব্রাজিল সমর্থক দলকে হারিয়ে জয়লাভ করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

সোমবার (১০ আগস্ট) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি ২০১৯ ও ২০২০ ব্যাচের মধ্যে ওই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের শুরুতে আর্জেন্টিনা দলের আসিফ গোল করে দলকে এগিয়ে নেন। পরে খেলার ৬ মিনিটের সময় আবারও আর্জেন্টিনা দলের ফাইম গোল করে দলকে ব্যাবধান বাড়ান। পরে আর কোন গোল না হওয়ায় ওই দুই গোলে এগিয়ে থেকে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে খেলার ১১ মিনিটের সময় ব্রজিলের ইমন গোল করে দলকে ব্যাবধান কমান। পরে খেলার ১৩মিনিটের সময় ব্রাজিলের হাবিব গোল করে দলকে সমতায় ফেরান। পরে আর কোন গোল না হওয়ায় ২-২ গোলে সমতা থেকে খেলা শেষ হয়। পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করে আর্জেন্টিনা সমর্থকরা।

রেফারির দায়িত্ব পালন করেন রুহুল আমিন। তাকে সহযোগিতা করেন ইমন ও রাকিব।

কিছু সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিসাদ, প্রিন্স, বাবু, রাহান, জয় প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা