বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অভিনব কায়দায় রুচিরা বেকারী থেকে পণ্য চুরি

কলারোয়ায় অভিনব কায়দায় দোকান থেকে পণ্য চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীর চোখে ধূলা দিয়ে সটকে পড়লো সেই ক্রেতা!

ঘটনাটি ঘটেছে কলারোয়ার প্রাণকেন্দ্র সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বিপরীতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক লাগোয়া এম রুচিরা বেকারীতে।

ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব মোশারফ হোসেন জানান, ‘১৫ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল রেখে মুখে মাস্ক পরিহিত এক যুবক দোকানে ঢোকেন। তিনি দুই কার্টুন ব্যানসন সিগারেট ও দুই কার্টুন গোল্ডলিপ সিগারেট নিয়ে টাকা না দিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে রেখে আসি বলে দোকানের বাইরে যান। গিয়েই কৌশলে দ্রুত মোটরসাইকেলে চালিয়ে সটকে পড়েন। আমরা দোকানের বাইরে যাওয়ার মধ্যেই ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি।’

শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) তিনি জানান, ‘দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ঘেটে ওই যুবককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মৌখিকভাবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বলেছেন বলে জানান।

এদিকে, পণ্য নিয়ে টাকা না দিয়েই কৌশলে সটকে পড়ার ঘটনা কলারোয়ায় প্রায়ই ঘটছে বলে জানান অনেক দোকানদার।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত