শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক ও উপজেলা পরিষদের মাসিক সভা

কলারোয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে পৃথক ওই সভা দু’টির আয়োজন করে উপজেলা প্রশাসন।

মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
আর উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নিজে।

আইন শৃঙ্খলা বিষয়ক সভায় কয়েকজন বক্তা বলেন, ‘সম্প্রতি চুরি বৃদ্ধি পেয়েছে। দিনেরবেলাতেও চুরি সংঘটিত হচ্ছে। করোনার সুযোগে মাদকের সিন্ডিকেট বৃদ্ধি পেয়েছে।’
প্রতিউত্তরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘ব্যক্তির সার্বজনীন নিরাপত্তার দায়িত্ব পুলিশের। তবে ব্যক্তি সচেতনাও দরকার। দিনেরবেলায় অরক্ষিত ঘরবাড়িতে চুরির দায় পুলিশকে দেয়া সমীচীন নয়। ইতোমধ্যে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধার ও আসামি আটক অব্যাহত আছে।’

উপজেলা পষিদের মাসিক সভায় আসন্ন কুরবানী ঈদ উপলক্ষ্যে অনলাইন গরুর হাট বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

পৃথক সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, এলজিইডি প্রকৌশলী নাজিমুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিওপি ক্যাম্পের বিজিবি প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাতক্ষীরা জেলা ইসলামী ফাউন্ডেশন সহযোগিতায় ৬ জন অসুস্থ ও হতদরিদ্রের মাঝে ১৮ হাজার টাকার অনুদান তুলে দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব