বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এবার কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনার গণটিকায় গণজোয়ার

কলারোয়ায় এবার প্রান্তিক গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাসের প্রতিষেধক গণটিকা নিতে গণজোয়ার লক্ষ্য করা গেছে।

উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে বুধ ও বৃহষ্পতিবার দু’দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫২৮৯ জনকে গণটিকা (সিনোফর্মা) প্রদান করা হয়। এতে প্রান্তিক জনগণের গণজাগরণ ছিলো বেশ লক্ষ্যনীয়। তবে প্রাপ্যতা স্বল্পতায় উপস্থিত সকলকে টিকা প্রদান করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ভবন ও ইউনিয়ন পরিষদ চত্বরে গণটিকার পর এবারই প্রথম গ্রামভিত্তিক কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে ৩টি ওয়ার্ডের জনগণের জন্য একেকটি কমিউনিটি ক্লিনিকে প্রাথমিকভাবে ৫’শ ডোজ গণটিকা দেয়া হয়। তবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ২’শ বা এর চেয়েও বেশি টিকা তাৎক্ষনিক প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

তিনি জানান, ‘অনলাইনে নিবন্ধন করা ব্যক্তিদের বুধবার ১১টি কমিউনিটি ক্লিনিকে ৭০৮৪ জনকে এবং বৃহষ্পতিবার বাকি ১২টি কমিউনিটি ক্লিনিকে ৮২০৫ গণটিকা দেয়া হয়েছে। পরবর্তীতে টিকা পাওয়া সাপেক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি।’

দু’দিনের এই গণটিকা কার্যক্রমে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী কমিউনিটি ক্লিনিকে গণটিকা কার্যক্রম পরিচালনাকালে স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, সিএইচসিপি শেফালী খাতুন, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান, এফডব্লিউএ ফেরদৌসী খাতুন জানান, ‘সেখানে সকাল থেকে ৭’শ নারী ও পুরুষকে টিকা দেয়া হয়েছে। এরমধ্যে ৪’শ নারী ও ৩’শ পুরুষ।’

জয়নগর ইউনিয়নের ধানদিয়া কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত পরিবার পরিকল্পনা পরিদর্শক তরুন রায়, সিএইচসিপি নাজমা খাতুন, স্বাস্থ্য সহকারী সবিতা রাণী ঘোষ, রোকেয়া খাতুন, এফডব্লিউএ আমরিন ও রুপালী খাতুন জানান, ‘সেখানে ৭৫০জন নারী-পুরুষকে টিকার আওতায় আনা হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৪৫ ও নারী ৪০৫ জন।

স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘বুধ ও বৃহষ্পতিবার অনুরূপভাবে অন্যান্য কমিউনিটি ক্লিনিকেও সিনোফর্মার প্রথম ডোজ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে দ্বিতীয় ডোজ দেয়া হবে আগামি ১১ ডিসেম্বর।’

এদিকে, জনগণের স্বতস্ফুর্ত উপস্থিতি আর আগ্রহের বিপরীতে টিকার ডোজ অপ্রতুল থাকায় অনেকে করোনার টিকা না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা