শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা, করোনার সুরক্ষা সামগ্রী প্রদান

কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্কুলের অফিস কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় কোভিড-১৯ করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

বিশেষ অতিথি ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আমানুল্লাহ আমান।

ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বিপ্লব হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রুহুল আমিন, শেখ কামরুল হাসান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, নাজনীন খাতুন, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বিপ্লব হোসেন কলারোয়া থেকে বদলি হয়ে যাওয়ায় তাকে বিদায়ী উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া কোভিড-১৯ করোনাভাইরাসের সুরক্ষা সামগ্রী কলারোয়া গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের হাতে তুলে দেয় হয়।

ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বিপ্লব হোসেন জানান, করোনাভাইরাসের সুরক্ষা সামগ্রী পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।

প্রধান অতিথি আবদুল হামিদ বলেন, ‘কোভিড-১৯ সম্পর্কে সকলে সচেতন হতে হবে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব