রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কমলা মুখার্জি নামে এক নারীর বিষপানে আত্মহত্যা

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ফাজিলকাটি গ্রামে কমলা মুখার্জি (৪০) নামে এক নারী বিশপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

কমলা মুখার্জির লাশ নিজ বাড়ি হতে ৬ গজ দুরের স্থানীয় দরবাসা মনোসা দাহ বাওড়ের পশ্চিম পাশের একটি লিচুবাগানে দেখতে পাই এক কৃষক। সে ফাজিলকাটি গ্রামের দিলিপ কুমার মুখার্জি’র স্ত্রী।

কমলা মুখার্জির স্বামী, ১টি পুত্র ও ১টি কন্যা সন্তান রয়েছে।

সোমবার বিকালের পর হতে যে কোন সময়ে কমলা মুখার্জি আত্মহত্যা করে থাকতে পারে বলে অনুমান করছেন তার স্বজনেরা।

নিহতের স্বামী দিনমজুর দিলিপ কুমার সাংবাদিককে জানিয়েছে তার স্ত্রী নিজেই সংসার পরিচালনা করতেন। কমলা বর্তমানে ১৩ থেকে ১৫ লক্ষাধিক টাকার মতো বিভিন্ন এনজিও সহ বিভিন্ন ব্যক্তির নিকট হতে চড়া সুদে গ্রহণ করে বিপাকে পড়ে গেছে।

সে চাপ সহ্য করতে না পেরে নিজেকে আড়াল করে এ বাড়ি সে বাড়ি করে বেড়াচ্ছে গত রবিবার হতে।

প্রতিবেশী আমির হোসেন, রেজাউল ইসলাম, উত্তম মুখার্জি ও পলাশ চক্রবর্তী একই কথা জানিয়েছেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেছেন-স্বামী দিলিপকে কর্তৃত্ব না দিয়ে নিজের বুদ্ধিতে কমলা বিভিন্ন স্থানে বড়ট টাকার লেন দেন করতেন। যশোরে কাপড়ের নকশা তোলার অর্ডার নিতে প্রায়শই যাতায়াত করতেন। এলাকাবাসী ও প্রতিবেশীদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে দেনার ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে কমলা মুখার্জি।

লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে বিশপান ছাড়া তেমন কোন কিছু প্রতীয়মান হয়নি জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা। তিনি আরো বলেন- মৃত কমলা মুখার্জির ভাশুর উত্তম মুখার্জি বাদী হয়ে একটি অভিযোগ দেওয়ার কারনে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছি। তাছাড়া মহিলা মানুষের লাশ বাড়ি হতে অনেক দুরে পাওয়া অনেকটা সন্দেহ জনক। তাই তার ময়না তদন্ত খুব জরুরী।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত