বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চোরাচালান ও মানব পাচার বিরোধী জনসচেতনামূলক অনুষ্ঠান

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালিতে চোরাচালান ও মানব পাচার বিরোধী জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে মার্চ) সকাল ১১টায় স্হানীয় ঈদগাহ ময়দানে সাতক্ষীরা ব‍্যাটালিয়ন (৩৩বিজিবি)আয়োজনে, ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বি জি বি)সাতক্ষীরা ৩৩ ব‍্যাটালিয়নের অফসো জনাব,মেজর রেজা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাদকের ছোবল যে পরিবারে পড়েছে তারাই বোঝেন, এর ভয়াবহতা কতটুকু, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, সামাজিক সম্মান ধ্বংস হয়, অর্থনৈতিক বিপর্যয় ঘটে,ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি বলা হয়, তাহলে নেশা দ্রব্য ধর্মে নিষেধ আছে এবং এই ব্যবসায় যারা জড়িত তারা নিঃসন্দেহে একটি খারাপ ব্যবসা করছে, সামাজিক অবক্ষয় আছে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে,একজন মাদকাসক্ত ছাত্র আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, যারা মাদক কারবারের সাথে জড়িত, নারী ও শিশু পাচার- চোরাচালানের সাথে জড়িত তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে, ঝড়-বৃষ্টি রোদ কে উপেক্ষা করে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন, আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে সকলের প্রচেষ্টায় চোরাচালান নারী-শিশু পাচার এবং মাদক পাচার রোধ করা সম্ভব হবে। তিনি আরো বলেন ২০২১ সালে শুধুমাত্র কাকডাঙ্গা বিওপির অধীনে ১ কোটি ৩৫ লক্ষ টাকার মাদক ও ৩০ জন আসামিকে আটক করা সম্ভব হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫ নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সাংবাদিক ইয়ারব হোসেন, মাস্টার আতিয়ার রহমান, আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,মাস্টার শাহিনুর রহমান, মাওলানা আনোয়ার এলাইহী, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, সুবেদার ফারুক কামাল, তলুইগাছা বিওপি কমান্ডার ইলিয়াস হোসেন,কাকডাঙ্গা বিওপি কমান্ডার আবু জাফর কেঁড়াগাছি ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা,ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা