শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমিজমা বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমজেদ গাজী (৬৫) দেয়াড়া মাঠপাড়া এলাকার মৃত ওমর আলী গাজীর পুত্র।

এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আফজাল হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরসহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্য টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থলের অদূরে উপজলোর খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মামুনুর রহমান জানান, ‘জায়গা জমি নিয়ে বিরোধ ছিলো মৃত ওমর আলী গাজীর পুত্র ছাত্তার গাজীর সাথে তার চাচাতো ভাই ছাকাত আলী গাজীর ‍পুত্র আনছার আলী গাজীর সাথে। জমিটি নিয়ে মামলা থাকায় আদালতের নিষেধাজ্ঞাও ছিলো। ছাত্তার গাজির বাড়ির সামনে বিরোধপূর্ণ সেই জমির পুকুরে গেলে ছাত্তার গাজীর আপন ভাই আমজেদ গাজীর সাথে কথা কাটাকাটি হয় তার চাচাতো ভাই আনছার গাজীর ও তার পরিবারের সদস্যদের সাথে। বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের শিকার হন আমজেদ গাজী। তাকে কলারোয়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। তারা হলেন ছাকাত গাজীর পুত্র আনছার গাজী (৬৮), তার স্ত্রী ফুলমতি (৫০), পুত্র দেলোয়ার হেসেনের স্ত্রী রিতা খানম (২৩) ও আরেকপুত্র শাহ আলম গাজীর স্ত্রী মোছা.ফাহিমা খাতুন (২২)।’

দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে জানান, ‘আমজদে গাজী ও আনছার গাজী আপন চাচাতো ভাই। দু’জনই বয়স্ক মুরব্বি। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এক ভাই জমিতে গেলে আরেক ভাই বাঁধা দেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়ে আমজেদ গাজী মারা যান।’

দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান জানান, ‘নিহত আমজেদ গাজী ও তার চাচাতো ভাই আনছার আলী গাজীর বসবাস পাশাপাশি। জমিটি নিয়ে দীর্ঘদিন চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলছিলো। জমিতে একপক্ষ খুটি পোতে, আরেকপক্ষ খুটি তোলে-এমন অবস্থা। মঙ্গলবার মারপিটে আজমেদ গাজী মারা যান।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘এ ঘটনায় প্রাথমিকভাবে ৪জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, নিহতের ছেলে সুমন জানান, বাড়ির পাশের মাত্র ১০কাঠা জমি নিয়ে বিরোধ চলছিলো। বিজ্ঞ আদালতে এ বিষয়ে মামলাও চলমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত