বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক

কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ছিনতাইকারীকে জনতা আটক হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, হেলাতলা ইউনিয়নের দমদম বাজার সংলগ্ন ঝাঁপাঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে হ্যান্ডকাপ সহ ডিবি পুলিশ পরিচয়ে ৩ জন যুবক দামোদারকাটি গ্রামের ব্যবসায়ী মিন্টুকে ঝাঁপাঘাট এলাকায় পথরোধ করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে মিন্টুর কাছে থাকা ব্যাগে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় মিন্টু চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী মাঠ ও এলাকা থেকে লোকজন ছুটে এসে ভূয়া নামধারী ২ ডিবি পুলিশকে আটক করে৷ অপর ১ ভূয়া ডিবি পুলিশ পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে আটককৃত যশোর জেলার শার্শা উপজেলার সাতাই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে গোলাম রসুল (২৫) ও সোহাগ হোসেন (২৩) কে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়। জানা গেছে, আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ সহ নগদ ১ লাখ ৭ হাজার ৫ শত’ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের একটি দল আটককৃতদের তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।

থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন জানান, এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতে হেলাতলার মোড়ের এক মুদি সহ মোবাইল ফোন ব্যবসায়ী বাবুল রহমানের চলন্ত পথে মোটরসাইকেলের গতিরোধ করে সংঘবদ্ধ ডিবি পুলিশ পরিচয়ের একটি দল তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা ও ৬ টি মোবাইল ফোন ছিনতাই করে। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলার ২ দিন পরই একই ভাবে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় আটককৃত যুবকদের সংঘবদ্ধ দল একই ঘটনা ঘটিয়েছে মনে করে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা