বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম!

কলারোয়ার ব্রজবাকসাতে মাছ চাষের পুকুরে বাচ্চাদের ঘোলাতে নিষেধ করাকে কেন্দ্র করে স্বামীকে পিটিয়ে জখম ও নারীর হাত ভেঙ্গে দিলো এক দল প্রতিবেশী।

এ বিষয়ে জীবন ও তার পরিবারের নিরাপত্তা পেতে ভুক্তভোগীর স্বামী মালেক ঘরামী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ঘরামি পাড়া এলাকায় ঘটনাটি ঘটে৷

অভিযোগে ভুক্তভোগী মালেক ঘরামী জানান, দুপুরে আমার পুকুরে একদল বাচ্চারা খোলা করছিল, এতে পুকুরে চাষ করা মাছ মরা যাওয়ার উপক্রম হচ্ছিল। এসময় সকল বাচ্চা উঠে গেলেও তামিম হোসেন নামের একটি বাচ্চা না উঠলে একটি চড় মারায় সে কান্নাকাটি করে বাড়িতে যায়। পরে বাচ্চার চাচা পার্শ্ববর্তী গনি ঘরামি মসজিদ থেকে বের হয়ে বাচ্চার বাবা গফুর ঘরামি ও জিয়ারুল ইসলামকে ডেকে আমাকে বেধড়ক মারপিট করতে থাকে৷ এসময় আমার স্ত্রী পাপিয়া খাতুন এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে হাত ভেঙে দেন৷ এমনকি তারা আমার মেয়েকেও মারপিট করে৷ আমার স্ত্রী পাপিয়া খাতুন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে চিকিৎসারত আছেন৷ জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সহযোগিতা কামনা করছি৷

এ বিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধা জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা