রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই পুলিশ কর্মকর্তার পিতার মৃত্যুতে দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধার (৭৯) অতিসম্প্রতি ইন্তেকাল করেছেন।
দুই পুলিশ কর্মকর্তার প্রয়াত পিতাদের রুহের মাগফেরাত কামনায় কলারোয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা বাদ থানা জামে মসজিদে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার এসআই জসীমউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মসজিদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীসহ থানার অফিসার, ফোর্স এবং মুসুল্লি বৃন্দ।

আলোচনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।

উল্লেখ্য, গত বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) ইন্তেকাল করেন। মরহুমের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থানার গড়েঙ্গা গ্রামে। বার্ধক্য জনিত কারণে তিনি সাতক্ষীরায় অবস্থানকালে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)।
অপরদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধা (৭৯) একইদিন ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)।

ওসি নাসির উদ্দিন মৃধা তার পিতার রুহের মাগফেরাতের জন্য কলারোয়া বাসীর কাছে দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত