সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিমিয়ার ছাত্র সংঘ” র উদ্যোগে দুঃস্থ- অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার( ৮ জুলাই) সকাল ১০ টায় জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ-উল-আযহার আনন্দ ভাগ করে নিতে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এস,এম, আলতাফ হোসেন লাল্টু ও সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কলারোয়ার সন্তান আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক’র আর্থিক সহায়তায় ওই ঈদ উপহার বিতরণ করা হয়।

দুঃস্থ-অসহায় ১০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সংঘের সভাপতি আফজাল ফুহাদ অভি, সাধারন সম্পাদক ইমদাদুল হক সহ সংঘের কর্মকর্তা ও উপকারভোগীগণ। অনুরুপভাবে, বৃহষ্পতিবার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর এতিমখানায় ১’শত কোমলমতি শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা সহ সংঘের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, ঈদ উপহার হিসাবে প্যাকেটজাত সিমাই, চিনি, নুডলস, কিচমিচ, বাদাম ও সাবান বিতরণ করা হয়েছে বলে জানা যায়। ঈদ- উল আযহা’র উপহার হিসাবে খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগী দুস্থ-অসহায় পরিবারের সদস্যরা প্রিমিয়ার ছাত্র সংঘের কর্মকর্তাদের প্রতি আনন্দ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়ে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন