বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনায় বীজ ও সার প্রদান কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- দলমত বিবেচনা না করে প্রত্যেক ইউনিয়ন থেকে প্রকৃত পক্ষে যারা গরীব কৃষক তাদের মধ্যেই এই বিনামূল্যে সার বীজ বিতরণ করলেই কেবল কৃষি উন্নয়নে বিপ্লব ঘটবে এবং কৃষি বান্ধব সরকারের প্রত্যাশা পুরন হবে।তাই এই বিনামূল্যে সার বীজ বিতরণে নিজের লোক না দেখে হত দরিদ্র প্রান্তিক চাষীদের মধ্যেই এই সার বীজ বিতরণের জন্য আমি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বরেদর অনুরোধ জানাচ্ছি।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বলেন- ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয় ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের জন্য ৪২০ জনকে পূণর্বাসন কর্মসূচীর আওতায় ও কৃষি প্রণোদনার আওতায় বোরো ধান,গম, ভুট্টা, সরিসা, সূর্যমূখী ও মুগ উৎপাদনে ১৪৮০ জন কৃষককে বিনামূল্যে সার বীজ ও রাসায়নিক সার সরবরাহ সহায়তা করা হবে। এগুলো বিতরণের জন্য প্রকৃত দরিদ্র চাষীদের মধ্যে তালিকা করার জন্য সকল ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানিয়েছি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা বলেন – দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখন আর খাদ্য শষ্য বিদেশ থেকে আমদানি করতে হয়না। গরীব কৃষকদের স্বল্প খরচে ফসল উৎপাদন করার লক্ষ্যে সরকার প্রতি মৌসুমে বিনামূল্যে সার বীজ বিতরণ করে থাকে। তাই এগুলো যাদের প্রকৃত হক সে সমস্ত কৃষক যেন পায় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।

অনুষ্ঠান শেষে কয়েকজন প্রান্তিক চাষীদের হাতে বীজ ও সার তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার কৃষিবিদ এমরান হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা