বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতিতে মৃত্যুকালীন ও অবসর সুবিধার চেক প্রদান

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ ও সমবায় সমিতি লিঃ আয়োজনে মৃত্যুকালীন ও অবসর পরবর্তী সুবিধার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সুবিধাভোগী প্রতিনিধিসহ ৩ জন শিক্ষককে ওই চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার আসাদুজ্জামান আসাদ,মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা শাহানাজ পারভিন, শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির মিঠু, কল্যাণ সমিতির কার্য নির্বাহী সদস্য শিক্ষিকা শাহানাজ খাতুন, হাবিবুল্যাহ, অফিস সহকারী আব্দুল জলিলসহ সুবিধা ভোগী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক অবসর পরবর্তী সুবিধায় ৮১ হাজার ৫১৫ টাকা, সমিতি থেকে স্বেচ্ছায় অবসর কাজীরহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ৭৩ হাজার ৬৬৭ টাকা ও কে,এইচ,কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আব্দুল ওহাবের মৃত্যুতে তাঁর স্ত্রী শিরিনা আক্তারকে ১ লাখ ৮ হাজার ৫৬২ টাকার চেক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা