বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুক্ত স্কাউটস গ্রুপের জাতীয় স্কাউটস দিবস পালন

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর উদ্যেগে আজ ৮ই এপ্রিল ২০২২ বৃক্ষরোপন, মাস্ক বিতরণ,আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুবায়ের হোসেন চৌধুরী, সভাপতি বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা ও উপজেলা নির্বাহী অফিসার।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক ও সদস্যদের সাথে মতবিনিময় করেন, সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা জানান এবং উপস্থিত স্কাউটস সদস্যদের সাথে নিয়ে তিনি ইফতার সম্পন্ন করেন।

এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাইকেল র্্যালিতে অংশগ্রহণ কারীদের খোঁজখবর নেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য গত ৩১/০৩/২২ইং তারিখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর আয়োজনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা এর সহযোগিতায় ৫ উপজেলাব্যাপী (কলারোয়া,শার্শা, ঝিকরগাছা,মনিরামপুর,যশোর) সাইকেল র্্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাইকেল র্্যালি কলারোয়া উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে থেকে শুরু হয়ে শার্শা উপজেলার মধ্যেদিয়ে ঝিকরগাছা উপজেলার বুকচিরে মনিরামপুর উপজেলার বঙ্গবন্ধু ভাসমান সেতু পরিদর্শন পূর্বক যশোর উপজেলায় প্রবেশ করে সেখানে অবস্থিত বাংলাদেশ স্কাউটস খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পুলেরহাটে বিশ্রাম ও দুপুরের আহার শেষে আঞ্চলিক যুগ্ম সম্পাদক এর সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে সমগ্র প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন।

অতঃপর ঝিকরগাছা,শার্শা দিয়ে কলারোয়া ফিরে এসে শুরুর স্থানে র্্যালি শেষে করে। সমগ্র সাইকেল র্্যালি চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদেরকে স্কাউটিং,মুক্তিযুদ্ধ, মুজিববর্ষ,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মাদকবিরোধী চেতনায় উদ্ভুদ্ধ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চকলেট, বিস্কুট ইত্যাদি বিতরণ করেন। উক্ত আয়োজনের অসমাপ্ত একাংশ উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শপূর্বক পরবর্তীতে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!