মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

কলারোয়ায় মোটরসাইকেল ও নছিমের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরেক কলেজ ছাত্র আহত হয়েছে।

নিহত মাদরাসা পড়ুয়া ছাত্র আরিফুল ইসলাম আরিফ (১৭) উপজেলার উপজেলার রায়টা বিশ্বাসপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র। আহত হয়েছে তার বন্ধু উপজেলার মেহমানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২০)।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রায়টা-কুশোডাঙ্গা সড়কে ওই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক নতুন একটি অ্যাপাচি মোটরসাইকেলে দ্রুতগতিতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে অপরদিক থেকে আসা দ্রতগতির একটি নছিমনের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহি দুই জনই রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের আহতবস্থায় কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক আরিফুল ইসলাম আরিফকে মৃত ঘোষনা করেন। আহত জাহাঙ্গীর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে।

ঘাতক নছিমন চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকার প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু