রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সোনার বাংলা কলেজের পরিচালনা পরিষদের সভা

কলারোয়ায় সোনার বাংলা কলেজ পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ”লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

সভাপতির বক্তব্যে তিনি, শিক্ষার্থীদেরকে উন্নত মূল্যবোধের অধিকারী এবং সর্বক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী তৈরী করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন এজন্য এই কলেজের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের কর্মকর্তাগণ প্রতিজ্ঞাবদ্ধ। তিনি প্রতিষ্ঠানের নিয়ম-শৃংখলা ও শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানের উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঞ্জুয়ারা বেগমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক জিয়াউর রহমান জিয়া, হিতৈষী আব্দুল ওয়াদুদ, দাতা সদস্য ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য ইয়ারুল ইসলাম, আজিজুল হক, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মাহাফুজুর রহমান, প্রভাষক ফারহানা জেসমিন, আমন্ত্রিত অতিথি নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালসহ শিক্ষক ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত