শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানা পুলিশের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরণের খারাপ কাজ থেকে বিরত রাখতে কলারোয়া থানা পুলিশের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯নভেম্বর) রাতে থানা চত্বরে ওই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার এসআই শাহাজাহান কবীর, ইসমাইল হোসেন, কেএম রেজাউল করিম, রঞ্জন কুমার মালো, আবু সাঈদ, মাহতাব উদ্দিন, এএসআই আলাউদ্দিন, নাছির উদ্দিন, আলী হাসান, জসিম উদ্দিন, মেসবাহ উদ্দিন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার সংবাদদাতা জুলফিকার আলী, পৌরসভা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোবাশ্বেরর আলম হেলাল, কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত খান টুন্ট,ুখান বিল্লাল হোসেন, ব্যাডমিন্টন ক্লাবের সদস্য আবু জাফর ভুট্টো, আজিজুল ইসলাম, সজিব, হুমায়ুন কবির, শুভ্রত, আরিফ, পিটার, আলমগীর, নাফিজ, জিসানসহ স্থানীয় গণ্যমান্যরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল-সাইফুল-ইরানকে পুরস্কার প্রদান করা হয়। একই সাথে রানার্সআপ দলকেও পুরস্কার প্রদান করা হয়। সমগ্র খেলাটির ধারাভাষ্যকার ছিলেন-কলারোয়া থানার কম্পিউটার অপারেটর রইচউদ্দিন।

এদিকে আয়োজক কমিটি জানায়, স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে রিবত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ