শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর সভার নির্বাচন, কে হবে নতুন পৌর পিতা?

আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে কলারোয়া পৌর সভার নির্বাচন। এ নির্বাচন কে ঘিরে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আসলে কে হচ্ছে এবার জনগণের ভোটে পৌর পিতা? ক্ষমতাশীন দলের মনোনীত নৌকার প্রার্থী মনিরুজ্জামান বুলবুল না বি এনপির মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, না আওয়ামী লীগের বহিস্কৃত মোবাইল প্রর্তীক এর প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কিংবা দুই বার এর বিপুল ভোটে নির্বাচিত মেয়র গাজী মো. আক্তারুল ইসলাম সহধর্মিণী নার্গিস সুলতানার জগ প্রর্তীক।

তবে কাওকে এবার ছোট করার সুযোগ নাই, কারণ নৌকার প্রার্থী মনিরুজ্জামান বুলবুল হল ক্লিন ইমেজের এবং ক্ষমতা শীন দলের প্রার্থী তার সাথে সাক্ষাৎ করে যানা যায় তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশা করছেন।

ধানের শীষ প্রতীক এর প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন বি এন পির দলীয় টিকিট পেয়ে পৌর সভার অলিগলি চষে বেড়াচ্ছেন পাশাপাশি তার পক্ষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ কে বিজয়ী করতে ব্যপক ঘনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জয়ের বিষয় শতভাগ আশাবাদী।

মোবাইল প্রর্তীক নিয়ে নির্বাচন করছেন সাবেক কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান মজনু, তিনি তার কর্মী সমর্থন নিয়ে নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তিনি পৌর বাসির জয়ী হলে বিভিন্ন উন্নয়ন এর প্রতিশ্রুতি দিচ্ছেন।

পরপর দুই বার এর বিপুল ভোটে নির্বাচিত মেয়র গাজী মো. আক্তারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলার আসামি হওয়ার কারনে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণে তার সহধর্মিণী নার্গিস সুলতানা জগ প্রর্তীক নিয়ে নির্বাচন মাঠে লড়াই করে যাচ্ছেন।

স্বামীর জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে জয়ের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। নার্গিস সুলতানা জানান আমার স্বামী দুই বার বিপুল ভোটে নির্বাচিত মেয়র, তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে মেয়র পদ থেকে বরখাস্ত করার কারনে কোন কাজ ভালো ভাবে করতে পারে নাই, আমি জয়ী হব ইনশাল্লাহ, জয়ী হয়ে স্বামীর অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করব ইনশাল্লাহ। তবে পৌর বাসি অপেক্ষা করছে ৩০ জানুয়ারীর দিকে আসলে কে হচ্ছে এবার পৌর পিতা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত