সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রতিরোধযোগ্য রোগের সার্ভিল্যান্স বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টিকা প্রতিরোধযোগ্য রোগের সার্ভিল্যান্স বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা জেলার সারভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশান মেডিকেল অফিসার (আইভিডি) ডাক্তার মোহাম্মদ আমানত উল্লাহ’র পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন চিকিৎসক, ৬ জন নার্স, এক জন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), এক জন স্যানিটারী ইন্সপেক্টও, ২ জন স্বাস্থ্য পরিদর্শক, ২ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৬ জন স্বাস্থ্য সহকারী ও ২৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অংশগ্রহন করেন বলে জানা যায়।

কর্মশালায় উপজেলার টিকাদান কর্মসুচীর সার্বিক অবস্থা, টিকাদানের প্রয়োজনীয়তা, টিকা প্রতিরোধযোগ্য রোগসমূহ ও রোগসমূহের সার্ভিল্যান্স এবং তদন্ত প্রতিবেদন বিষয়ক আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি