শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ইকবাল হোসেন, কয়রা (খুলনা): সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগানে খুলনার কয়রায় ১নং আমাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, থাকবে না আর ঝগড়া বিবাদ সমাধান আছে গ্রাম আদালত, শেখ হাসিনার দুই নয়ন গ্রাম-গঞ্জ শহর সর্বত্র উন্নয়ন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নাই লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকাড হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালীটি আমাদি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে আমাদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ এর সামনে এসে শেষ হয়।

১৪ (সেপ্টেম্বর) বেলা ১১ টায় আমাদী ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার সরকার এর সভাপতিত্বে ইউপি সচিব (অতি: দায়িত্ব প্রাপ্ত) সুমন কুমার ঘোষ ও সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, ইউপি সদস্য মনিরুজ্জামান ঢালী, মামুন সানা, আইবুর রহমান, দিলরুবা মিজান, রাহিলা খাতুন, মাহমুদা বেগম, আব্দুল আজিজ সরদার, মাইনুল ইসলাম,হাসানুর রহমান, ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক রিপন, শিক্ষক অমল কৃষ্ণ গাঈন প্রমুখ।

এসময়, সামাজিক, রাজনৈতিকও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাটকে গঠন মুলক সংবাদ প্রকাশ ও সরকারের উন্নয়ন প্রচারে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির