রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার বিএনপি নেতা নৌকার মনোনয়ন নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার নাগরিক বিএনপি নেতা অহিদুল কোটি টাকার বিনিময়ে নৌকার মনোনয়ন নেওয়ার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা
ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়ে শোনান, খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল
মোল্ল্যা।

তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান আলহাজ শাহনেওয়াজ ডালিমকে পরিকল্পিতভাবে পরাজিত করার লক্ষে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। ইউনিয়ন
আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস খুলনার বাসিন্দা অহিদুল ইসলামকে এলাকায় এনে নৌকার মনোনয়ন পাইয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছেন। অহিদুল ইসলামের জন্ম খাজরায় হলেও তিনি ৪০ থেকে ৪৫ বছর খুলনায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সে কারনে অহিদুল নিজের ভোটার আইডি কার্ড সংশোধন করে খাজরার ভোটার হওয়ার চেষ্টা করছেন। এছাড়া কোটি টাকার মিশন নিয়ে উপজেলা আ’লীগের কতিপয় অর্থলোভী
নেতাদের ম্যানেজ করে নৌকার মনোনয়ন পাইয়ে দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছেন।

এখবর প্রচার হওয়ায় এলাকায় স্বাধীনতার স্বপক্ষে শক্তিসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, টানা দুইবারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান
ডালিমের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলাসহ বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছেন। এমনকি তার প্রয়াত পিতা সহযোগি মুক্তিযোদ্ধা মৃত. আলহাজ¦ মোজাহার উদ্দিনের বিরুদ্ধে একজন ভূয়া মুক্তিযোদ্ধার সন্তানকে দিয়ে যুদ্ধাপরাধির মিথ্যে মামলা দায়ের করায়। আমরা
মুক্তিযোদ্ধারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ডালিম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে খাজরা ইউনিয়ন পরিনত হয়েছে শান্তির স্থানে।

এ শান্তি বিনষ্ট করতে রুহুল কুদ্দুসের সহযোগিতায় এলাকায় প্রবেশ করে বিএনপি-জামায়াত ক্যাডারদের একত্রিত করে অহিদুল এলাকার পরিবেশকে অশান্ত করতে শুরু করেছে।

ইতোমধ্যে এলাকায় অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এলাকায় মারপিট, সংঘর্ষ ও দাঙ্গা হাঙ্গামায় অহিদুলের বিরুদ্ধে আশাশুনি থানাসহ আদালতে ৫টি মামলা রুজু হয়েছে। তিনি আরো বলেন, চেয়ারম্যান ডালিম ২০১১ সাল হতে বর্তমান পর্যন্ত টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। ডালিমের জনপ্রিয়তা রুহুল কুদ্দুসসহ তার
প্রতিপক্ষকরা মেনে নিতে না পেরে উপজেলা আ’লীগের কতিপয় অর্থলোভী নেতাদের ছত্রছায়ায় ডালিমসহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যে মামলা, হামলাসহ নানাভাবে
হয়রানি করে যাচ্ছে। আমরা মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি এবং সর্বসাধারণ মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অহিদুল যাতে কোন ভাবেই নৌকার মনোনয়ন পেতে না পারে এবং চেয়ারম্যান ডালিমসহ তার পরিবার মিথ্যো মামলা হামলার হাত থেকে রক্ষা পেতে পারে সেজন্য প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ
সম্পাদক, জেলা প্রশাসক, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হাকিম সরদার, বীর মুক্তিযোদ্ধা রইচউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ময়নুদ্দিন সানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সানা, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্রসহ অত্র এলাকার প্রায় শতাধিক জনগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত