বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসহায়তা ও মেডিকেল ক্যাম্পেইন

বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের নিজস্ব উদ্যোগে খুলনা জেলায় করোনায় কর্মহীন, অসহায়, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।

এর অংশ হিসেবে বুধবার খুলনার ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আর্দশ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ছয়শত জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

খাদ্যসহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি মুসরির ডাল, তিন কেজি আলু, দুই লিটার তৈল, এক কেজি লবণ ও দুই কেজি চিনি।

পর্যায়ক্রমে খুলনা জেলায় প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হবে।

খাদ্যসহায়তা বিতরণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী যশোরের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাফিজুর রহমান।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাফিজুর রহমান খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন এবং বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

‘অপারেশন কোভিড শিল্ড পর্ব-২’ এর অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের মাধ্যমে প্রায় ছয়শত অসহায়, দুস্থদের ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া নিয়মিত ক্যাম্পেইনের পাশাপাশি সপ্তাহে দুই দিন মেডিকেল ক্যাম্পইন পরিচালনা করা হবে।
ছয় জন চিকিৎসক, তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন, চক্ষু ও গাইনী চিকিৎসক দিয়ে এই মেডিকেল ক্যাম্পইন পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসা সেবার সাথে বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে।

বিকেলে খুলনা পিটিআই চত্বরে চারশত জন কর্মহীন, অসহায়, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে খাদ্যসাহায়তা বিতরণ করা হয়।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’