শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলো কলারোয়ার নোশাইবা শারমিলি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। জাতীয় কাব শিশুতে দেশের দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোশাইবা শারমিলি।

এ সময় দেশের মধ্যে জাতীয় কাব শিশু-২০১৯-এ দ্বিতীয় স্থান অর্জন করায় অতিথিরা তাকে সম্মাননা মেডেল, সার্টিফিকেট ও ১৫ হাজার টাকা মূল্যের প্রাইজমানি দেন।

কলারোয়া উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের সন্তান নোশাইবা শারমিলি। তার বাবা ঢাকা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন। মা উপজেলার বেগম খালেদা জিয়া কলেজের প্রভাষক জয়গুন নেছা। নোশাইবা শারমিলি বর্তমান কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নোশাইবা শারমিলি বলে, ‘সব সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অপরিসীম। মানবিক বিভাগে লেখাপড়া শেষ করে মানুষের কল্যাণে আইনজীবী হতে চাই।’

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, ‘সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। এ ছাড়া উপজেলা-জেলা বিভাগের সাংস্কৃতিক অঙ্গনেও সফলতা অসামান্য। তার মঙ্গল কামনা করি।’

উল্লেখ্য, করোনাকালীন ২ বছর বন্ধ থাকার পর আবারও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের যাত্রা শুরু হলো। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ