বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী শেখ আমজাদ হোসেনের গণসংযোগ শেষে দেয়াড়া ইউপি’তে মতবিনিময়

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য-০২ আসনের পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন গনসংযোগ শেষে একাধিক ইউপি ও পৌর সভায় নির্বাচিত জনপ্রতিনিথিদের সাথে মতবিনিময় করেছেন।

এরই অংশ হিসাবে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দেয়াড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ -০২ আসনের সদস্য পদপ্রার্থী বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।

বক্তব্যে তিনি বিগত জেলা পরিষদের নির্বাচিত সদস্য হয়ে কলারোয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে সকলের সমার্থন ও দোয়া কামনায় ভোট প্রার্থনা করে দৃঢ়তার সাথে বলেন তিনি পুনঃরায় নির্বাচিত হতে পারলে জেলা পরিষদের সকল বরাদ্দের টাকা স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে ইউনিয়ন ভিত্তিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ১১ নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাহবুবুর রহমান মফে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা খাতুন, আকলিমা খাতুন, রাশিদা বেগম, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, কওসার আলী গাজী, জাকির হোসেন, রাশেদুজ্জামান, বদিয়ার রহমান সানা, শেখ হারুন অর রশিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ দিকে পৃথকভাবে তিনি উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়ন ও কলারোয়া পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে দোয়া কামনা করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য, কলারোয়া পৌরসভা ও উপজেলার দেয়াড়া, যুগিখালী, কুশোডাংগা, হেলাতলা, কয়লা, সোনাবাড়িয়া, চন্দনপুর, জয়নগর, কেরালকাতা, লাঙ্গলঝাড়া ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের সাধারন সদস্য -০২ আসনটি গঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!