বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন

 ক্রীড়াই শক্তি, সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য কে
সামনে রেখে ক্রীড়া উদ্দীপনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে। ( ২০ ফেব্রুয়ারি ) সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা
স্টেডিয়াম জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা মহিলা ক্রীয়া সংস্থার
সিনিয়র সহ-সভাপতি শাহানা মুহিত ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীয়া সংস্থার
সভাপতি মিসেস জেসমিন জাহান। পরে অতিথি হিসেবে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উপভোগ
করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল
ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন। স্বাগত
বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান
সাথী। এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন এবং
শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা
হয়। জেলা পর্যায়ের অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ক’ বিভাগ বালিকা
অনূর্ধ্ব ১৪ – ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় দীর্ঘ লাফ উচ্চ লফ। খ’ বিভাগ
বালিকা অনূর্ধ্ব ১৬ – ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ,উচ্চ লাফ, লৌহ
গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ। গ’ বিভাগ বালিকা ২০ উর্দ্ধে কলেজ
১০০ মিটার দৌড় ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ,লৌহ গোলক নিক্ষেপ,চাকতি
নিক্ষেপ, বর্শা নিক্ষেপ। ঘ’ বিভাগ উর্দ্ধ ২৫ মহিলা ৮০ মিটার ভারসাম্য দৌড়,লৌহ
গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ প্রতিযোগিতা করে। এসময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি নাসরিন
খান লিপি,মহসেনা শেখ, মরিয়ম খাতুন ,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক
মীর তাজুল ইসলাম রিপন, জাতীয় অ্যাথলেটিক্সের বিশিষ্ট ক্রীড়াবিদ সেতারা
জামান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য,শেখ হেদায়েতুল ইসলাম, সাবেক
নির্বাহী সদস্য জয়নুল আবেদীন জসিসহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সকল সদস্য
বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য
খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব