বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় দু:স্থদের মাঝে কম্বল বিতরণ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেবের

দু:স্থ শীতার্ত, প্রতিবন্দি ও ছিন্নমুল মানুষের বাড়িতে ঘুরে ঘুরে ২শতাধিক ব্যাক্তির হাতে কম্বল তুলে দিলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে তিনি কম্বল বিতরণ করছেন।

জয়দেব ঘোষ সদর উপজেলা শেখ রাসেল শিশুকিশোর পরিষদের সহ সভাপতি ও ঝাউডাঙ্গা মহা শ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক।

শুক্রবার গভীর রাতে ও শনিবার সন্ধ্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দত্তবাগ, ছেতিমতলা, মোসজিদ মোড়, ক্লিনিক মোড়, শিশু বটতলা মোড়সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে শীতার্থ মানুষের হাতে এ কম্বল তুলে দেন।

ছেতিমতলা জামে মসজিদের মোয়াজ্জেম লালু মুন্সি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর বা ব্যক্তিগত ভাবে আমাদের এখানে কেউ সহযোগিতা করে না। এমনকি কেউ খোঁজও করে না। এই শীতের মধ্যে আমাকেসহ এলাকার দরিদ্র মানুষের কম্বল দিয়ে জয়দেব তার মানবিকতার পরিচয় দিলেন, আমরা এমন মানুষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আগামী নির্বাচনে এই ওয়ার্ডের সকল মানুষ তার পাশে থাকবে।
প্রতিবন্ধি শিশু সুমন, কম্বল পেয়ে কথা বলতে না পারলেও মুখে ছিলো হাসি। এসময় তার মা জয়দেব ঘোষকে কাছে পেয়ে জড়িয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, বাবা আমরা তোমার পাশে আছি, থাকবো।

বিছানায় শয্যাসায়ী বৃদ্ধ অজিত মন্ডল জয়দেব ঘোষের মাথায় হাত দিয়ে আর্শিবাদ করে বলেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মৃত্যুর আগে যেন তোমাকে চেয়ারম্যান হিসেবে দেখে যেতে পারি।
দত্তবাগ এলাকার দুলাল দাস, কালী মতি, রোকেয়া খাতুন জানান, আমরা গরীব সে জন্য চেয়ারম্যান, মেম্বররা কেউ খোঁজ নেয় না। শুধু ভোটের সময় বিভিন্ন আশ্বাস দিয়ে চলে যায়। তবে এবার আমাদের এলাকার সন্তান জয়দেবকে পেয়েছি, সে আগেও আমাদের খোঁজ-খবর নিতো এবার গ্রামবাসী তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে ঔক্যবদ্ধ হয়ে কাজ করছি।

ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ জানান, সমাজের পিছেয়ে পড়া মানুষদের এগিয়ে আনতে হবে। ইউনিয়নে বসবাস করেও দীর্ঘদিন বঞ্চিত এসব মানুষের পাশে থেকে অবহেলিত ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নকে মডেল ও পরিকল্পিত বসবাস যোগ্য করে তোলার জন্য কাজ করে যাচ্ছি, আগামীতেও কাজ করবো। ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের সমঅধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন যাবত করছি, আগামীতেও ইউনিয়নের মানুষের মাঝে যেন থাকতে পারি সে জন্য সকলের নিকট আশীর্বাদ কামনা করছি।

এর আগে তরুন ও অদম্য এই আ.লীগ নেতা জয়দেব কুমার ঘোষ ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে কম্বল বিতরণ ও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় মুলক প্রচার ও প্রায় দুই হাজার মানুষের মাঝে মাক্স বিতরণ করেন।

এসময় উপস্থিত ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, ঝাউডাঙ্গা মহা শ্মশান মন্দির কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক অরবিন্দ সরকার, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, ছয়ঘরিয়া জোড়া শীব মন্দিরের সভাপতি মনোরঞ্জন রায়, ঝাউডাঙ্গা বাজারের বিশ্ষ্ঠি ব্যবসায়ী অলিয়ার রহমান, আ.লীগ নেতা ফিরোজসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া