সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পকে তালাক দিচ্ছেন মেলানিয়া!

বহু দাপটে আর অহংকারে ভরা ছিলো ডোনাল্ড ট্রাম্প। আর এই অহংকার ভেঙ্গে গিয়েছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যাবধানে হারার মাধ্যমে। হারার শোক সইতে না সইতে এবার ভাঙতে যাচ্ছে ট্রাম্পের পরিবারও।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এবং ইভিনিং স্ট্যান্ডার্ড দাবি করেছে, ট্রাম্পকে তালাক দিতে সময় গুনছেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে বের হওয়ার পর থেকেই এই চিন্তা করছেন তিনি।
হোয়াইট হাউজের দু’জন সাবেক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে ডেইলি মেইল ও ইভিনিং স্ট্যান্ডার্ড জানান, হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার জন্য দিন গুণছেন তিনি।ট্রাম্পের সাবেক সহযোগী ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান ডেইলি মেইলকে জানিয়েছেন, ট্রাম্প দম্পতির ১৫ বছরের বিবাহিত জীবন শেষ।
এদিকে, আরেক সাবেক সহযোগী স্টেফানি ওলকফ দাবি করেন, ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য জীবন মূলত ‘বাণিজ্যিক লেনদেনভিত্তিক’। স্টেফানির দাবি, বিবাহ বিচ্ছেদের পর ট্রাম্পের সম্পত্তির কতটুকু অংশ তিনি ও তাদের ছেলে ব্যারন ট্রাম্প পাবেন তা নিয়ে আগেই ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন মেলানিয়া।

প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পকে তালাক দিলে ক্ষমতার জোরে মেলানিয়াকে শাস্তি দিতে পারেন ট্রাম্প। এমন আশঙ্কায় হোয়াইট হাউজ থেকে বের হওয়ার অপেক্ষায় মেলানিয়া।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী