রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় সাংবাদিক হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন কর্মসূচি পালন

কলারোয়া প্রতিনিধি: ঢাকায় বিএনপি-জামায়াতের কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচারের দাবিতে কলারোয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(০১ নভেম্বর) বেলা ১২ টায় কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলারোয়া প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাব আহ্বায়ক অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের ওপর হওয়া এ হামলায় ৩০ জন সাংবাদিক মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ন্যক্কারজনক ও বর্বরোচিত। এ ঘটনায় সাংবাদিকসমাজ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ।

অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান বাবু, বাংলাদেশ প্রেসক্লাবের শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, শিক্ষক দীপক শেঠ, হাসান মাসুদ পলাশ, শেখ তারিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও সরদার জিল্লুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, এম এ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, প্রভাষক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম লিটন, সুজাউল হক, জুলফিকার আলী, রাজু রায়হান, ওহিদুজ্জামান খোকা, শফিকুর রহমান, তরিকুল ইসলাম, সেলিম খান, ফারুক হোসেন রাজ, তরিকুল ইসলাম, নাজমুল হোসাইন, মোহাম্মদ রাসেল, ইনজামাম, আরাফাত হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, আজমল হোসেন বাবু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শেখ রাশেদুল হাসান কামরুল।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত