শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একইদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দেবহাটায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার একসাথে ২ শিশু এবং সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আরো এক স্কুল ছাত্র নিহত হয়।

পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) এবং তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন(৪) নিহত হয়েছে।
তিনি আরো জানান, সোমবার বিকাল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্যঘেরের ভেড়ি বাধের উপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে জাবেরের মা তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে এবং চিৎকার দিয়ে ওঠেন। স্থানীয়রা ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭) পানিতে ডুবে মৃত্যু বরন করেছে।
তিনি আরো জানান, ওই শিশু স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় অনাকাঙ্ক্ষিত ভাবে পানিতে পড়ে ডুবে যায়। এসময় তার সাথে থাকা তারই বড়ভাই ভয়ে চেচামেচি করলে স্থানীয় এসে পানি খোঁজ খুজির পর তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মৃত্যুবরণ করে।

একই দিনে ৩ শিশুর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন