বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জিডি’র ২৪ ঘন্টার মধ্যেই নিখোঁজ দুই কিশোরী উদ্ধার

দেবহাটা থানায় জিডি’র ২৪ ঘন্টার মধ্যেই নিখোঁজ দুই কিশারীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ কিশোরীরা, উত্তর কুলিয়া গ্রামের মফিজুল ইসলামের কন্যা মরিয়ম (১৩), ও উত্তর কুলিয়া গ্রামের কামরুল ইসলামের কন্যা ইতি আক্তার (খুশি) (৯)।

থানা সূত্রে জানাযায়, গতকাল ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে ঢাকার উদ্দেশ্যে পরিবহন (বাস) যোগে রওনা হয় দুই কিশোরী। অনেক খোজাঁ-খুজিঁর পর মেয়েকে না পেয়ে মরিয়মের পিতা মফিজুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় নিখোঁজ জিডি করেন। যার নং-৫৭৩। এরপর থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস্) ইকবাল হোসেন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে দেবহাটা থানার এসআই (নিঃ) নূর মোহম্মাদ মোস্তফা উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং অফিসার ইনচার্জ গোয়ালন্দ থানার সহযোগীতায় ফরিদপুর দৌলদিয়া হাইওয়ে মালঞ্চ বাস থেকে রাত ২টার দিকে দুই নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, গত ১৭ ফেব্রæয়ারী ওই দুই কিশোরী পরিবারের উপর অভিমান করে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে তাদের অভিভাবকগণ আত্মীয়-স্বজনসহ সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত ১৭ ফেব্রæয়ারী তাদের মেয়ে নিখোঁজ জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন মরিয়মের পিতা মফিজুল ইসলাম। পরবর্তীতে দেবহাটা থানার এসআই (নিঃ) নূর মোহম্মাদ মোস্তফা উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পরে গোয়ালন্দ থানার সহযোগীতায় ফরিদপুর দৌলদিয়া হাইওয়ে মালঞ্চ বাস থেকে রাত ২টার দিকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদের দুজনকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে নিখোঁজ দুই কিশোরীকে তাদের পরিবারের জিম্মায় প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা