বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ডিবি’র অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামার এলাকা থেকে দু’শো বোতল ফেনসিডিল সহ আন্ত:জেলা মাদক চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) ভোররাতে দেবহাটর খাসখামার এলাকায় শফিকুল ইসলামের পুকুর পাড়ের বাঁশ বাগানে ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে এসআই মোস্তফা আলম, এএসআই মাজেদুর, এএসআই ইনামুল সহ আশিক, মিরাজ ও বাবুল অভিযান পরিচালনা করে। এসময় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা দু’শো বোতল ফেনসিডিল সহ মোক্তার আলি ওরফে বড়মোস্ত নামের এক চিহ্নিত প্রভাবশালী মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত মোক্তার আলি ওরফে বড়মোস্ত ওই এলাকার মেহের আলির ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, ‘মোক্তার আলি ওরফে বড়মোস্ত জেলার শীর্ষ মাদক চোরাকারবারি। সে বহুদিন যাবত আত্নগোপনে থেকে সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করতো। তার নামে ১০ টিরও বেশি মামলা রয়েছে।’

আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা আরো পাঁচজন কে আসামি করে মাদকের মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল