শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন স্বপন এমপি

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সংসদ অধিবেশনে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চিপ হুইপ নুর-ই- আলম চৌধুরীর ঘোষিত ওই কমিটিতে সদস্য হিসেবে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়।

ওই কমিটিতে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে সদস্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এদিকে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তার নির্বাচনী এলাকা তালা- কলারোয়ার সর্বস্তরের জনগণ।

এমপি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘আমাকে এই পদ দিয়ে আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে সেটি সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটি আজও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার দু:স্থ ও অসহায় মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে চাই।’
অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি তালা-কলারোয়ার আপামর জনগণের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত