রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে, কলারোয়ার সিংগা হাইস্কুলে প্রীতি ফুটবল ও মিষ্টি বিতরণ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে কলারোয়ায় বহুড়া-বলিয়ানপুর, সাতপোতা, হুলহুলিয়া, সিংগা (বিএসএইচ) মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

উৎসবমূখর পরিবেশে শনিবার (২৫ জুন) সকাল ১১ টা থেকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রোজেক্টারের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। পরে স্কুল মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

খেলায় স্বাগতিক স্কুল ফুটবল একাদশ বনাম সিংগা বাজার ফুটবল ফুটবল একাদশের মধ্যে প্রতিদ্বন্দীত হয়। প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র অবস্থায় শেষ হয়। দ্বিতীয়য়ার্ধে নিদৃষ্ট সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে স্কুল ফুটবল একাদশ ৩-১ গোলে সিংগা বাজার ফুটবল একাদশকে পরাজিত করে জয়ী হয়। জয়ী দলের অধিনায়কত্ব করেন ১০ শ্রেণীর ছাত্র সামি ফেরদৌস ও সিংগা ফুটবল দলের অধিনায়ক ছিলেন প্রাক্তন ছাত্র আবু সাঈদ। খেলাটি পরিচালনা করেন মাস্টার আব্দুস সবুর, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম ও মাস্টার স্বপন কুমার সরকার।

আনন্দঘন উত্তেজনাপূর্ন খেলাটি উপভোগ করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সিনিয়র শিক্ষক প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, বদরুজ্জামান বদরু, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন সহ শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় ত্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। সব শেষে উভয় দলের খেলোযার সহ স্কুলে উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা