শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুরো ক্লাসরুমে বসবে সর্বোচ্চ ১৫ শিক্ষার্থী

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে বলা হবে। এমন নির্দেশনা দিয়ে শিগগিরই স্কুল কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। পুরো ক্লাসরুমে থাকবে সর্বোচ্চ ১৫ জন ছাত্রছাত্রী। প্রাথমিকভাবে চতুর্থ ও পঞ্চম এবং দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে সব কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলকে নির্দেশনা দেওয়া হবে।

প্রতি বেঞ্চে একজন, পুরো ক্লাসরুমে সর্বোচ্চ ১৫ শিক্ষার্থী

সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। পুরো ক্লাসরুমে থাকবে সর্বোচ্চ ১৫ জন ছাত্রছাত্রী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) মো. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাশিবুল আলম।

বৈঠকের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়ে শিক্ষামন্ত্রী স্কুল পুনরায় চালুর তারিখ ঘোষণা করবেন আগামী ৩০ জানুয়ারির মধ্যে। ওইদিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা