শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নিবন্ধন করলেন আহমাদিনেজাদ

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন দেশটির দুইবারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে ইসরাইলবিরোধী বিবৃতি দেওয়ার জন্য বেশ পরিচিত ছিলেন। এমনকি ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, এখন পর্যন্ত ২০ প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করেছেন। মঙ্গলবার নিবন্ধন শেষ হওয়ার কথা রয়েছে।

নিবন্ধনকৃতদের মধ্যে কোন প্রার্থীকে নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হবে তা ঠিক করবেন আলেম ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দেশটির গার্ডিয়ান কাউন্সিল। নিবন্ধন শেষ হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে কেবল ইরানের প্রচলিত ব্যবস্থা অর্থাৎ গার্ডিয়ান কাউন্সিলের প্রতি অনুগত প্রার্থীদের নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আহমাদিনেজাদ যেহেতু অনুগত ছিলেন না, তাই তাকে নির্বাচনে লড়ারও অনুমতি দেওয়া হয়নি।

ইরানে প্রেসিডেন্ট দেশটির সরকার প্রধান, তবে রাষ্ট্রের প্রধান নন। দেশটির সর্বোচ্চ নেতার ওপর ন্যাস্ত থাকেন সর্বোচ্চ ক্ষমতা। সেই হিসেবে বর্তমানে আলি খামেনির হাতে চূড়ান্ত ক্ষমতা। তবে আলি খামেনির সঙ্গে দ্বান্দ্বিক সম্পর্ক রয়েছে আহমাদিনেজাদের।

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ সাতজন নিহত হওয়ার পর ২৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন