সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকা মানহানির মামলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)।

তার মানহানির ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার (৬ আগস্ট) ডিবিতে অভিযোগের পর মামলা করতে ঢাকার আদালতে যান হিরো আলম। তিনি আদালতে প্রবেশ না করে নম্বর প্লেট ঢাকা একটি হাইয়েস গাড়িতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে অবস্থান নেন। এসময় তিনি গাড়িতে বসে অ্যাডভোকেট আব্দুল্লাহ মুনসুরের সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল মেডিকেল কলেজ ত্যাগ করেন।

এরও আগে ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছেন। সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলেন। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।

তিনি আরও বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এ বিষয়ে কোনো মামলা করা যায় না, তাই কোর্টে যাবো মামলা করার জন্য। আমি এখনই যাবো। কোনো সম্মানিত লোক কাউকে পাগল ছাগল বলে অপমান করতে পারে না।

দেশের বড় দুই রাজনৈতিক দলের বিষয়ে হিরো আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে ভালোবাসি। কিন্তু এদের কিছু লোকের এমন কর্মের কারণে আজকে তাদের দলের এ অবস্থা।

গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে যান হিরো আলম।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন