সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রাস্তা বেহালদশায় চলাচলে জনসাধারণ হচ্ছে চরম দূর্ভোগ

সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাশেমপুরের রাস্তাগুলো বেহালদশায় জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ হচ্ছে।

কাশেমপুর মাঝেরপাড়ার ব্রিপুকুর নামে একটি কাঁচা রাস্তা আছে। সেই রাস্তায় সরেজমিনে গেলে চোখে পড়ে জনদূর্ভোগের চিত্র। মানুষ চলাচল করছে কাঁচা রাস্তায়। রাস্তাটি কাদা-পানিতে পিচ্ছিল হয়ে চলাচলের অযোগ্য। দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় রাস্তাটি জরাজীর্ণ হয়ে পুকুরে ধসে পড়ছে। বর্ষা হলেই রাস্তায় কাদা হয়।

স্থানীয় কয়েকজন জানান, কাশেমপুরের ব্রিপুকুরের কাচা রাস্তাটির পাশে দীর্ঘ ৩২ বছর ধরে বসবাস করে আসছেন তারা। রাস্তাটি বেহালদশা অবস্থায় পড়ে থাকলেও কেউ দেখে না। কিন্তু প্রতিবার নির্বাচনের সময় এই রাস্তা নিয়ে চলে ভোটনীতি। নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান মেম্বর ও সংশ্লিষ্টদের রাস্তাটি দেখে কিন্তু ভোটের আগের প্রতিশ্রুতি ভুলে যায়। আজ পর্যন্ত তারা রাস্তাটি সংস্কার অথবা পাঁকাকরণের জন্য উদ্যোগ নেয়নি। এছাড়া এই রাস্তার দুপাশে পানি নিস্কাশনের জন্য আজও পর্যন্ত একটি কালভার্ট নির্মাণ হয়নি। একটি কালভার্ট নির্মাণের অভাবে স্থানীয়দের ঘরবাড়ির উঠানে ও ফসলী জমিতে বর্ষার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

স্থানীয়রা আরও জানান, গেলো অর্থ বছরে আগরদাড়ী ইউনিয়নে কার্পেটিং পিচের রাস্তা ও ইটের সোলিং রাস্তার জন্য সরকারি বরাদ্দ দেয় সরকার। লাখ লাখ টাকা বরাদ্দ আসলেও কাশেমপুরে ব্রিপুকুরের কাচা রাস্তাটি কপালে জোটেনি সেই বরাদ্দ। এছাড়া কাশেমপুরে কলোনিপাড়া আবুল খায়ের দোকান হতে মাঝেরপাড়া বাইপাস সড়ক পর্যন্ত, দক্ষিণপাড়া মিয়ারাজ টাকির বাড়ি হতে দক্ষিণপাড়া বাইপাস সড়ক পর্যন্ত ও স্টোনভাটার এডভোকেট আবুল হাসানের বাড়ি হতে পলাশের বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তাটি বছরের পর বছর জরাজীর্ণ হয়ে ইটের সোলিং উঠে গেছে। এসব ইটের সোলিং রাস্তা বিভিন্ন স্থানে রাস্তা পুকুরে ধসে পড়ছে।

স্থানীয়রা আরও জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর। ঠিক তাই, শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু গ্রাম অঞ্চলে রাস্তাগুলো ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিন্তু দু:খের বিষয় সদর উপজেলার শহরতলীর কাশেমপুর গ্রামে আজও পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। কাশেমপুরের রাস্তাগুলো কার্পেটিং পিচ করার জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান গ্রামবাসি।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়