শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের আসর থেকে পালালেন বর, গ্রেপ্তার কনে

হাতকড়া পরানো অবস্থায় নববধূর সাজে এক নারীর ছবি প্রকাশ করেছে মেক্সিকোর বিচার দপ্তর। আজ মঙ্গলবার এই ছবির পেছনের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের একাধিক গণমাধ্যম।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাতকড়া পরানো ওই নারীর নাম ন্যান্সি-এন। গত মাসে বিয়ের পিঁড়িতে বসার জন্য মেক্সিকোর ভিলা গুয়েরেরো অঞ্চলের একটি চার্চের ভেতরে ঢোকার আগেই তাঁকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর পুলিশ। চার্চের সামনে তাঁকে বহন করা গাড়িটি পৌঁছানোর পর দরজা খুলে বের হয়ে চার্চে ঢোকার আগ মুহূর্তেই তাঁকে ঘিরে ধরে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা।

তবে পুলিশ ওই চার্চে বর-কনে দুজনকেই গ্রেপ্তার করতে গিয়েছিল বলে জানা গেছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বর। পুলিশকে ফাঁকি দেওয়া ওই বরের নাম ক্ল্যামেন্তে-এন। তবে ‘এল রেটন’ নামে তাঁর একটি ডাকনামও আছে, যার অর্থ হলো ‘ইঁদুর’।

বর-কনের ওপর এন নির্দয় হওয়ার কারণও ছিল। কারণ আরও ৬ জন সহ তাঁরা চাঁদাবাজির দায়ে অভিযুক্ত ছিলেন। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির কাছাকাছি টোলুকা শহরে মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, একটি মুরগির খামার থেকে চার শ্রমিককে অপহরণের দায়েও তাঁরা অভিযুক্ত।

গত শুক্রবার হাতকড়া লাগানো ন্যান্সির ছবি সহ চাঁদাবাজি করার একাধিক প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মেক্সিকোর বিচার বিভাগ। অভিযুক্ত ৮ জনের মধ্যে এখন পর্যন্ত শুধু ন্যান্সিই ধরা পড়েছেন। তাঁরা সবাই লা ফ্যামিলিয়া মিচোয়াকানা ড্রাগ কার্টেল নামে পরিচিত একটি মাফিয়া সংগঠনের সদস্য। এই ড্রাগ কার্টেলটির বিরুদ্ধে গত মাসের শুরুর দিকে গুয়েরেরো অঞ্চলে ড্রোন হামলা করে অন্তত ৬ জনকে হত্যা করারও অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পোল্ট্রি মোরগ ও ডিমের ব্যবসার চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে গ্যাংগুলো একে অপরের সঙ্গে লড়াই করছে। গত জুলাইয়ে টোলুকাতে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হলে তাদের বিরোধ আরও বেড়ে যায়। বিচার দপ্তর পরে ‘এলপেচা’ নামে একটি গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত