শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাসিক সভায় আলিপুর ও ফিংড়ী ইউনিয়ন পরিষদ, মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ে ৬টি করে মাসিক সভা করা হয়। উক্ত সভা ১০, ১১, ১৪, ও ১৬ই জানুয়ারিতে অনুষ্ঠিত হয়।

৭ সদস্য বিশিষ্ট অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটি গঠন করা হয়েছে। উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, মেম্বার, গ্রাম পুলিশ, নিবাচিত স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কমিউনিটির লিডার ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই কমিটির মাধ্যমে সকলে মতামত প্রদান করতে পারবে স্বাধীনভাবে। মাসিক মিটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করা হয়। কমিটির সদস্যদের যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি পাবে। কমিউনিটির জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতে পারবে। যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে ও রেফার করতে পারবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।

সভাগুলি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ