বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃদ্ধাকে বুকে লাথি যুবকের, ভিডিও ভাইরাল

নির্মাণাধীন বাড়ির প্রাচীর ভেঙে ফেলছিলেন যুবক। এ সময় বাধা দিতে যান বৃদ্ধা চাচি। তখনই তার বুকে লাথি মেরে ফেলে দেন ওই যুবক। সম্প্রতি এমন একটি ভি‌ডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিড়িওতে দেখা যায়, ঘটনার সময় আশপাশে আরও বেশ কয়েকজন যুবক ছিলেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার (২৮ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে।

ভুক্তভোগী নারীর নাম মনোয়ারা বেগম। তিনি শ্রীপুরের তেলিহাটি এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের স্ত্রী। আর অভিযুক্ত যুবকের নাম মাসুদ রানা। তিনি আব্দুল হাইয়ের ভাই নজরুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তে‌লিহা‌টি ইউনিয়‌নের উত্তর পেলাইদ এলাকার আক‌লিমা বেগম বেশ ক‌য়েক দিন ধরে তার বা‌ড়ির সীমানা প্রাচীর নির্মা‌ণের কাজ করাচ্ছিলেন‌। সোমবার দুপু‌রে আপন চাচাতো ভাই মাসুদ রানা ওই সীমানা প্রাচীর নির্মাণের কাজে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা ক‌রে কাজ কর‌তে থাক‌লে প্রতিপক্ষ মাসুদ হাতুড়ি দি‌য়ে দেয়াল ভাঙতে থা‌কেন। এ সময় আকলিমার মা মনোয়ারা বেগম দেয়াল ভা‌ঙতে বাধা‌ দিলে তাকে লা‌থি মেরে ফে‌লে দেন মাসুদ। পরে রক্তাক্ত অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করেন স্বজনরা।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ত‌রিকুল ইসলাম, সহকারী পু‌লিশ সুপার কা‌লিয়া‌কৈর সা‌র্কেল মোহাম্মদ আজমীর হো‌সেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা এ ঘটনার সুষ্ঠু তদ‌ন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন।
সূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর