বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বর্ণ চোরাচালান কান্ড

বেনাপোলে অপহৃত সুমন হত্যার ঘটনায় গ্রেফতার ৩

এম ওসমান, বেনাপোল: যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহৃত ওমর ফারুক ওরফে সুমন (২৬) হত্যায় জড়িত প্রধান আসামী কামাল হোসেনসহ ৩জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার সময় ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকায় ডিবি’র এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী কামাল হোসেনসহ অন্যতম সহযোগী আসামী এজাজ ও ইসরাফিলকে গ্রেফতার করে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালের সামনে থেকে অপহৃত সুমনের মৃতদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ঘটনাস্থলে ঘরের ছাদ থেকে হত্যা কাজে ব্যবহৃত লোহার পাইপ ও প্লাস উদ্ধার পূর্বক জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীরা ১) কামাল হোসেন (৪০), পিতা মৃত আব্দুর রশিদ, সাং বড়আঁচড়া, ২) ইজাজ (২৪), পিং সিরাজুল ইসলাম, সাং সাদিপুর, ৩)ইসরাফিল (২৯), পিং রফিজুল ইসলাম, সাং সাদিপুর, সর্ব থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানান, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের মুল হোতা কমিশনার কামাল হোসেন গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে। তাদের অপচেষ্টায় স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় মাঠে নামে ডিবি।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ