শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের চাঁপাতলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিকদানা

মনিরামপুরের চাঁপাতলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে মনিরামপুরের শয়লা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছার দিকদানা ফুটবল একাদশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে চাঁপাতলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৫-৪ গোলে শয়লা ফুটবল একাদশকে হারায় দিকদানা।

চ্যাম্পিয়ন দলে কলারোয়ার কয়েকজন ফুটবলার অংশ নেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়।

খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও ফেরদৌস হাসান।

ধারাবিবরণীতে ছিলেন মফিজুর রহমান ও পলাশ।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইপি চেয়ারম্যান আব্দুল গফুর, ইউপি চেয়ারম্যান নিসার আলী, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রীড়াপ্রেমী গৌতম মন্ডল, রেফারি রুহুল আমিন, কবির, ইমন, বিকাশ, কামাল রেজা, উত্তম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা