সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউন শিথিলের সাথে সাথে সেই চিরচেনা রুপে কলারোয়া

মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ দুই সপ্তাহ পর শিথিল করা হয়েছে। সড়কে চলছে গণপরিবহন। খুলেছে দোকান-পাট, বিপণিকেন্দ্র। কঠোর লকডাউন শিথিলের সাথে সাথে আগের রুপে ফিরেছে কলারোয়া সহ সারাদেশ।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সারাদেশে যানবাহন ও দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দেয় সরকার।

কঠোর লকডাউন শিথিল ঘোষণায় কলারোয়া বাজার এলাকায় সকাল থেকে জনতার ঢল নামে। মানুষের মধ্যে দেখা দেয় কর্ম চঞ্চলতা। গণপরিবহন চলাচল করায় শ্রমিকদের মধ্যে বিরাজ করে ঈদানন্দ। সাধারণ ব্যবসায়ীরাও দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে স্বাচ্ছন্দে। মুহূর্তে বদলে যায় চিরচেনা শহরের রূপ। জনতার কোলাহলে যেন হঠাৎ জেগে ওঠে এই উপজেলা সদর।

করোনা সংক্রমণ কমাতে কয়েকধাপে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ানো হয় যা বুধবার পর্যন্ত বলবত ছিল। কিন্তু ঈদের কারণে কঠোর লকডাউনের মেয়াদ না বাড়িয়ে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়।

দির্ঘদিন বাসের স্টিয়ারিং ধরতে পেরে মহাখুশি ড্রাইভার সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন, মিজানুর রহমানসহ অনেকেই। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা বাস চালাতে চান। দির্ঘদিন লকডাউনের কারণে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করে আসছিলেন বলে জানান।

একই কথা বলেন ব্যবসায়ীরাও। তারা বলেন, লকডাউন চলাকালী ক্ষুদ্র পরিসরে যা কেনা-বেচা হতো তা দি সংসার নির্বাহ করাই কঠিন ছিল। পুঁজি বসে গেছে সংসারের পেছনে। এখন অনেক ব্যবসায়ী পুঁজি সংকটে রয়েছেন। তারা সরকারের সহযোগিতা কামনা করেন।
এদিকে, ঈদের পর ২৩ জুলাই থেকে ফের সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে। এতে আগের মতোই গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকবে।

পরিবহন ও শপিংমল ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ও শপিংমল-দোকানপাটে বিপুল সংখ্যক শ্রমিক কাজে নিয়োজিত। ঈদের আগ মুহূর্তে কয়েকদিন যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে পরিবহন শ্রমিকদের। শপিংমল ও পরিবহনখাতে ব্যবসার প্রধান সময় ঈদের আগে ও পরে। এক সপ্তাহের জন্য লকডাউন শিথিল হওয়ায় কর্মহীনরা কিছু উপার্জন করতে পারবেন।

পরিবহন চলাচলের অনুমতি দিলেও করোনা সংক্রমণ কমাতে বেশ কয়েকটি শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে ঈদ পরবর্তী ১৪ দিন গণপরিবহণসহ সব ধরনের যানবাহন বন্ধেরও নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন